বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমি’র পূনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমি’র ৩ যুগ পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ইসলামী সংগীত পরিবেশন, স্বরনীকা প্রকাশ, আলোচনা সভা ও মধ্যহ্নভোজ।
সকাল ১১টায় একাডেমি’র ৩ যুগ পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সাবেক অধ্য মাও. নু’মান বিন আজীম। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (অব.) মিয়া মোহাম্মদ ফরিদ, হবিগঞ্জ আল ইসলাম ট্রাসের চেয়ারম্যান প্রভাষক আলী আজম সিদ্দিকী, এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাফিজুল ইসলাম, হবিগঞ্জ আল ইসলাম ট্রাসের সেক্রেটারী মাও. লুৎফুর রহমান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাও. মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- একাডেমির প্রধান শিক্ষক এস এম নাদির শাহ, স্বরণীকা স্মৃতি’র সম্পাদক মঈন উদ্দিন, ইসলামী একাডেমির সভাপতি মাও. আব্দুস শহিদ, আল ইসলাম ট্রাসের নির্বাহী সদস্য মাও. হাবিবুর রহমান, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক নুরুল হক, ব্যাংকার কাজী মোঃ শাহজালাল, সাবেক ছাত্র নাজমুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com