বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাসও উদ্ধার হয়নি পইল থেকে অপহৃত জাহেদা

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল দেবপাড়া গ্রামে জাহেদা অপহরনের ৪মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃতা। অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে এক অপহরনকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮মে সদর উপজেলার পইল দেবপাড়া গ্রামের মৃত নূর আলীর কিশোরী কন্যা জাহেদা বেগম (১৫) বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নিশ্চিত হয় যে সে অপহরন হয়েছে। পরে গত ৭জুন ভিকটিমের মা আমেনা বেগম বাদী হয়ে বাহুবল উপজেলার উত্তরসূর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র সজল মিয়া (২৫), তাউছ মিয়া (৩৫) অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সদর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ তাউছ মিয়াকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। আসামী তাউছ মিয়াকে আটক করা হলেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। এসআই গোলাম মোস্তাফা জানায়, আসামী তাউছকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে ভিকটিম জাহেদা অপহরনের গুরুত্বপূর্ন তথ্য বের হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com