রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে জেন্ডার বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভাকক্ষে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলনা আতাউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com