বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জাল টাকা ব্যবসায়ী সন্দেহে এক ব্যক্তি জনতার হাতে আটক

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জাল টাকা ব্যবসায়ী সন্দেহে আয়ূব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লুগাও গ্রামের আব্দুল মন্নান মিয়ার পুত্র আয়ূব আলীকে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিলেন। গতকাল সন্ধ্যা ৭ টায় দেবপাড়া বাজারের আব্দুস সুবহান মিয়ার ফার্নিচারের দোকানের সামনে জনতা তাকে সন্দেহ জনক ভাবে আটক করেন। পরে আটক আয়ূব আলীকে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার কাছ থেকে কোন জাল নোট পাওয়া যায়নি। তবে কিছু দিন পূর্বে ওই বাজারে নাকি কোন এক দোকানে ১হাজার টাকার ১টি জাল নোট দিয়ে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com