বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুর সীমান্তে আটক ৬ অনুপ্রবেশকারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত দশটার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে আটক করেন। একই দিনে সরাইল ব্যাটালিয়ন এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই জনকে আটক করেন। ধৃত ব্যক্তিরা হল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার সুমন দেবনাথ এর স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও পুত্র রাতুল দেবনাথ (১৯), কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত কার্তিক চন্দ্র এর পুত্র সতীষ চন্দ্র (৬৫), সতীষ চন্দ্র এর পুত্র স্বপন দেবনাথ (৩২), স্বপন দেবনাথ এর স্ত্রী সুকলা দেবনাথ (৩০) ও সুরেশ দেবনাথ এর স্ত্রী কানন বালা দেবনাথ (৫০)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ( পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com