বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট আওয়ামীলীগ নেতা প্রিন্স আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট আওয়ামীলীগ নেতা আব্দুল হাই প্রিন্সকে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে আটক করেন বলে জানিয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। ১৮ নভেম্বর সন্ধ্যার দিকে থানায় গিয়ে একজন কনষ্টেবল এর সাথে দুর্ব্যবহার করলে বিষয়টি অফিসার ইনচার্জ এর নজরে পড়ে। ওসি তার পরিচয় জানতে চাইলে সে কোন সদোত্তর দিতে পারেনি। পরে তদন্ত করে জানতে পারেন আঃ হাই প্রিন্স দীর্ঘ দশ-বার বছর যাবত আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে থানায় আসা যাওয়া করতেন। এমন কি চুনারুঘাট থানার সামনে থানা জামে মসজিদ মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে অফিস খুলে বসেন। চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আব্দুল হাই। তিনি নিজেই সখ করে নিজের নাম প্রিন্স রেখেছেন। সে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক প্রচার সম্পাদক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com