বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জে ‘শত্রুতার নমুনা গভীররাতে গাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট রাজাহাটির বাসিন্দা মোঃ রাসেল মিয়া (৪৫) এর মালিকাধীন ডায়না গাড়িতে অগ্নিসংযোগ করেছেন কে বা কারা। গত রবিবার গভীররাতে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৫০ হাজার টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরাট রাজাহাটি গ্রামের বাসিন্দা মোঃ রাসেল মিয়া (৪৫) গত এক বছর আগে হবিগঞ্জ থেকে কিস্তিতে একটি ডায়না গাড়ি নিয়ে আসে। ওই গাড়িটি চালিয়ে সে পরিবারের জীবিকা নির্বাহ তথা ভরণপোষণ করে আসছিল। গত রবিবার রাতে ওই গাড়ির মালিক ও চালক রাসেল মিয়া প্রতিদিনের মত বাড়ির আঙ্গিনায় গাড়ি তালাবদ্ধ করে ঘুমাতে যায়। পরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় গাড়ির চাকা, সীট সহ ইঞ্জিনের একাংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধলক্ষ টাকা। ধারনা করা হচ্ছে গভীররাতে কে বা কারা শত্রুতাবশতঃ তার গাড়িতে অগ্নিসংযোগ করেছে। একমাত্র উপার্জনের মাধ্যম ওই গাড়িটির এহেন কর্মকান্ডে বাকরুদ্ধ হয়ে পড়েছে গাড়ির মালিক ও চালক রাসেল। সে জানায়, জানামতে আমার কোন শত্রু থাকার কথা নয়। কিন্তু কে বা কারা এহেন গর্হিত কাজ করতে পারে তা তার জানা নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com