বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গমনকালে মাধবপুরে আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধপথে বাংলাদেশ হতে ভারতে গমনকালে শ্রী পলাশ চন্দ্র দাস (৩০) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর সকালে সীমান্ত এলাকা সস্তামোড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিক শ্রী পলাশ চন্দ্র দাস কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর এলাকার চন্ডিপুর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র দাসের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বাংলাদেশি নাগরিক শ্রী পলাশ চন্দ্র দাস অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকা থেকে ধর্মঘর বিওপির টহল দল তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ৪,৪৩০ টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশ্যে গমন করার সময় বিজিবির হাতে আটক হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com