বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ও ইউপি সদস্য জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে এসআই ওয়াশিমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার নালমুখ থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত জামাল মিয়া উপজেলার মিরাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও একই ইউনিয়নের পড়াঝার গ্রামের বাসিন্দা। সে ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন- নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com