বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের র‌্যালি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৭ নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়ার নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাপিক পয়েন্ট মোড় শহীদ (আবু সাঈদ চত্বরে) মিলিত হন।
এ সময় ছাত্রদল নেতা নাবেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, রুবেল আহমেদ, সোহেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা, মোঃ আলাল মিয়া, রুমন আহমেদ, রাজু আহমেদ, তন্ময় আহমেদ, ঝিনুক মিয়া, নাজু আহমেদ,হৃদয় আহমেদ, রুপক মিয়া, মিলু আহমেদসহ দুই শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com