বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত, নবীগঞ্জ ইউকে আইসিটি ইনস্টিটিউট-এর কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের হল রুমে সনদপত্র বিতরণ করা হয়। ইন্সটিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইন্সটিটিউটের অধ্যক্ষ ফয়সল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি মাহতাব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের জয়েন্ট সেক্রেটারির হাবিবুর রহমান বেলায়াত, সৈয়দ শামীম আহমদ, সৈয়দা নাছিমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, শিক্ষক রাজিব দেব, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের শিক্ষক আক্কাস আহমদ, কাজী মাওলানা হাসান আলী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী। অতিথিরা নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট জুলাই-ডিসেম্বর ২০২৩ এর কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের শিক্ষাথীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠান শেষে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাহতাব মিয়া ইন্সটিটিউটের ভবনের ২য় তালার কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com