বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা দিনারপুরে সেনাবাহিনীর অভিযানে ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (২২) ও সাজনা বেগম (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যান্টেন আশরাফুল ইসলাম তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের মিজানুর রহমান (২২) সায়েদ আলীর ছেলে ও সাজনা বেগম (৩৮) একই গ্রামের মায়েদ মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে বলা হয়-গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানিক দল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের কুড়োটিলা দক্ষিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত মিজানুর রহমান (২২) ও সাজনা বেগম(৩৮) কে আটক করা হয়। এ সময় ১ কেজি ৪শ গ্রাম গাঁজা, শুকনো ১ কেজি ১শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটককৃত মিজানুর রহমান (২২) ও সাজনা বেগম(৩৮)কে গাঁজাসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com