শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একঢালা গ্রামে লোকালয়ে আসা একটা লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই গ্রামের কৃষক খলিলুর রহমান তার বাড়িতে বাঁশ কাটার সময় প্রাণীটিকে উদ্ধার করেন। পরে তিনি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাতে বিষয়টি অবহিত করেন। খলিলুর রহমান জানান, তিনি বাঁশ কাটার সময় হঠাৎ নড়াচড়া দেখতে পেয়ে বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। এটি দেখার জন্য সেখানে অনেক লোকজন ভীড় জমায়। হবিগঞ্জ বন্যপ্রাণী কর্মকর্তা তোফায়েল তরফদার জানান, বানরটিকে উদ্ধার করে রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হবে। লজ্জাবতী বানর বাংলাদেশের একমাত্র নিশাচর বানর। মাথাগোলাকার, মুখচ্যাপ্টা, কান ও লেজ ছোট এবং মায়াাবী চোখ দুটো বেশ বড়।
অত্যন্ত লাজুক স্বভাবের কারণে এদের নাম লজ্জাবতী বানর। চিরসবুজ ও বৃষ্টিপাতপূর্ণ ঘনবন, বাঁশঝাড় এদের পছন্দ। বর্তমানে দেশের উত্তর-পূর্ব ও দণি-পূর্বের বনগুলোতে এদের দেখতে পাওয়া যায়। বাংলাদেশে বিপন্ন এই প্রজাতী সবছেয়ে বেশি পাচারের ঝুঁকিতে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com