শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি বানিয়াচং শাখার উদ্যোগে আইডিয়েল কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার এর অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক মোহাম্মদ নোমান মিয়া। এসময় বক্তাগণ বলেন, যার আছে আর্থিক সাক্ষরতা, সে জানে অর্থের সঠিক ব্যবস্থাপনা। পূবালী ব্যাংকের সঞ্চয় শতভাগ নিরাপদ এবং গ্রাহক বান্ধব। তাই ব্যাংকে সঞ্চয় করুন আগামীর নিরাপদ জীবন গড়ুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ছরওয়ার আলম, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন, মানবজমিন প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, প্রভাষক মোঃ জসিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com