বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রামপুর বাজারের ব্যবসায়ী রশিদ মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী মোঃ রশিদ মিয়া (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার রামপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার সকাল ১১টায় রামপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁর মেঝো ছেলে শাহের মিজান ক্বাদরী নামাজে জানাজায় ইমামতি করবেন। পরে রামপুর গ্রামের কবরস্থানে মোঃ রশিদ মিয়াকে দাফন করা হবে। তিনি রামপুর বাজারের ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মোঃ রশিদ মিয়ার বড় ছেলে আল আমিন দৈনিক খোয়াইসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা বিপনন করেন এবং জেলা সংবাদপত্র হকার্স সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আল আমিন তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com