বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে মাদকাসক্ত যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরে সাত্তার মিয়া (৩২) নামে এক যুবক নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। পৌরসভার মালাকারপাড়া এলাকায় গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।
মিয়াব আলী জানান, ছেলে সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপরোয়া হয়ে উঠে। বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়। দুই শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত্যাচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সত্তর অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
বুধবার বিকালে সত্তর উত্তেজিত হয়ে উশৃংখল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরো টি উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com