বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সিলেটে আধিপত্য বিস্তারের জেরে হবিগঞ্জের কিশোর খুন

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোর। নিহত কিশোর শাওন সিলেট নগরের বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের সুলতান মাহমুদপুরের সেলিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে কিশোরদের বয়োজ্যেষ্ঠরা সমাধান করে দিলেও ভেতরে ভেতরে ক্ষোভ ছিল একটি পরে। শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শাওন মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, শাওনকে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচানোর। অতিরিক্ত রক্তরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে সাগরদীঘির পারের ১১ লগির ভেতরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রেখেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com