সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় জেলা, উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। উপজেলায় ১৯ টি পূজা মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধার পর প্রথমে উপজেলার পৌরশহরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরসহ সকল পূজা মন্ডপে পরিদর্শন করেন জেলা, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা। প্রতিটি পূজা মন্ডপে সেনাবাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ট্যাগ কর্মকর্তা, র‌্যাব, পুলিশ ও সাংবাদিকরা পূজার আয়োজকদের কাছে পূজা মন্ডপে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় করেন। এবারে উপজেলায় ১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গােৎসব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এদিকে প্রশাসন কঠোর নিরাপত্তা দিচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি জাহিদুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম চৌধুরী, মোঃ সমুজ আলী, সমিরণ শঙ্কু, এডভোকেট মোঃ আব্দুল আলীম তালুকদার, শামিম চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভা সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল জলিল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com