বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ॥ চালক নিহত ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহতসহ ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১ টায় মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত বাস চালকের নাম সুমন মিয়া (৩০)। তিনি নরসিংদী শিবপুর উপজেলার নদীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আহত বাসযাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ডিইউটি এস আই শাহনুর জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালি বাস ঢাকা যাওয়ার পথে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুছড়ে গিয়ে চালক সহ যাত্রীরা গুরুতর আহত হয়। এর মধ্যে চালক সুমন মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাস ও ট্রাক পুলিশ জব্দ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com