বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ॥ অঞ্জনা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী

  • আপডেট টাইম বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা গত ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, সমর চন্দ্র দাশ, নজরুল ইসলাম, ছাইমুদ্দিন আহমদ, মাসুম আহমেদ জাবেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম প্রমূখ। সভায় নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গাজা, ফেনসিডিল, হেরোইন ও জুয়ারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং অঞ্জনা সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। এছাড়া শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদ, শারদীয় দূর্গাপূজা ও ঈদুল আযহায় নিরবচ্ছিন্নœ বিদ্যুৎ সরবরাহ এবং পৌরসভাকে স্ট্রীটলাইট মেরামতের পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com