বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩১ বছর পূর্তি অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ‘নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গান’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর ৩১ বছর ধরে সুনাম ও সফলতার সহিত নাট্য ও সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে। সংগঠনটি দেশের গন্ডিপেরিয়ে ২০১৮ সালে আর্ন্তজাতিক পরিমন্ডলে অর্থাৎ ভারতে হাওড়া জেলার বালীতে নাটক প্রদর্শন করে প্রশংসা অর্জন করেছে। গত শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দেশ মঞ্চে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আয়োজনে ছিল শিশু-কিশোরদের পরিবেশনা, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও জন্মদিনের কেক কাটা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই। সাংস্কৃতিক কর্মী কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, মোঃ মুখলিছুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক কিতাব আলী শাহিন ও প্রবাসী স্বজন আবুল কালাম আজাদ প্রমুখ। পরে সংগঠনে সিনিয়র নেতৃবৃন্দ শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং সকলকে সংগঠনের পক্ষ থেকে মিষ্টিমুখ করান।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই বলেন- ৩১ বছরে সংগঠন অনেক কিছু পেয়েছে। সংগঠন যাদের চিরদিনের মতো হারিয়েছে এই ক্ষতি অপূরণীয়। এই মঞ্চে দাড়িয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকুরীজিবী, প্রবাসী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের এই কর্তাব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com