বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে পিস ফ্যাসিলেটর গ্রুপ, পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় রেলওয়ে পার্কিংয়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পিএসজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রকিবের পরিচালনায় বক্তব্য রাখেন- পিএফজি বিএনপি এম্বাসেডর কামরুল হাসান রিপন, জাতীয় পার্টি অ্যাম্বাসেডর মোঃ আব্দুস সালাম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল মিয়া, এম হায়দার চৌধুরী জুনায়েদ, মহিলা কাউন্সিলর তহুর আক্তার লাইজু, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা মেম্বার নুরুন্নাহার রুমা, মোঃ ফখরুল আলম, মোহাম্মদ মুখলেসুর রহমান মোহাম্মদ শামীম চৌধুরী, মোহাম্মদ আছকির মিয়া ও মোঃ আবু সুফিয়ান প্রমুখ। বক্তাগণ আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে পরিবার সমাজ ও রাষ্ট্রে অহিংসা পরিহার করে পারস্পরিক সম্প্রীতি, সহিষ্ণুতা, সহানুভুতিশীলতার মাধ্যমে সংঘাত নয় একটি ঐক্যের বাংলাদেশ গড়ি। মানববন্ধনে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com