বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সালেহ আহমেদের পাশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের বর্বর হামলায়র শিকার গুলিবিদ্ধ হবিগঞ্জ পৌর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক ও হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদকে দেখতে এবং তার পরিবারের খোঁজ খবর নিতে গতকাল সকালে তার বাসায় যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহবায়ক জনাব আহমেদ আলী মুকিব। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম, যুক্তরাজ্য যুবদল নেতা শাহরিয়ার কোরেশী সহ অসংখ্য দলীয় নেতাকর্মী।
এ সময় আহমেদ আলী মুকিব সালেহ আহমদ এর বাসায় অবস্থানকালে তার চিকিৎসা এবং পরিবারের খোঁজ খবর নেন এবং প্রয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এর পক্ষ থেকে সালেহ আহমদ এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com