বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বিএনপি নেতার বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় বিএনপি নেতা লিটন আহমেদের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকায় ৪নং ওয়ার্ডের চিড়াকান্দি এলাকার বাসিন্দা বিএনপি নেতা লিটন আহমেদ ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে দেখেন বাসার জানালা খোলা ও জানালাতে থাকা গ্রীল খোলা। এ সময় খোঁজ নিয়ে দেখেন চোরেরা মোবাইল ফোন, স্বর্ণালংকার, ব্যাংকের এটিএম কার্ড ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com