বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকদের মাঝে ধানের চারা ও সার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকদের মাঝে ধানের চারা ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং এর নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটে এই ধানের চারা ও সার বিতরণ করা হয়। এ গুলো বিতরণ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হীরেন্দ্র নাথ বর্মন ও এসেড হবিগঞ্জের প্রধান জাফর ইকবাল চৌধুরী। উল্লেখ্য, আগস্ট মাসে পরপর ২ বার বন্যায় কৃষকদের ধানের চারা সর্ম্পূণ নষ্ট হয়। কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটে নিজস্ব জায়গায় ধানের চারা রোপন করে এবং চারাগুলো আজ থেকে বিতরণ শুরু করে। পনের দিন পর্যন্ত চারাগুলো বিতরণ করা হবে। হবিগঞ্জ ও বানিয়াচং উপজেলার কৃষকদের কাছে বিতরণ করা হবে। চলতি আমন মৌসুমে হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কৃষকদের আমন চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ব্রি উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের আমন ধানের বীজ সরবরাহ করা হয়েছিল। জাইকার আর্থিক সহায়তায় প্রাকটিস এন্ড ডিসেমিনেশন অব ডিসাস্টার রেজিস্টেন্ট ক্লাইমেট চেঞ্জ এ্যাডভাটিভ এগ্রিকালচার ইন দ্যা হাওর নামক প্রকল্পের মাধ্যমে ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ এর কারিগরী সহায়তায় এই বীজ সরবরাহ করা হয়েছিল। কিন্তু চলতি বছরের আগস্ট মাসের বন্যায় কৃষকদের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা খুব অসুবিধায় পড়ে যায়। আমন চাষের প্রস্তুতিকালে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এমনি সময় ব্রি আবার এগিয়ে আসে তাদের সহায়তা নিয়ে। ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ তাদের নিজস্ব বীজতলাতে ব্রি আমন ২২ জাতের ধানের চারা উৎপাদন করে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করে। আমন চারার পাশাপাশি বিনামূল্যে সারও কৃষকদের মাঝে বিতরণ করে ব্রি। আজ ব্রি আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করেন। ব্রি, হবিগঞ্জ এর এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা যেমন তাদের ক্ষতি পূষিয়ে নিতে পারবে তেমনি দেশের খাদ্য নিরাপত্তা সংহতকরণে ভুমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. হিরেন্দ্র নাথ বর্মন, এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী, ব্রি হবিগঞ্জের সাইন্টিফিক অফিসারগণ, কর্মকর্তাগণ ও কৃষকগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com