বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী সাইফুলের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সাইফুল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ আজিজুল হক। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক এ দন্ডাদেশ দেন। স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি চুনারুঘাটের নরপতি এলাকায় ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেওরগাছ কচুয়া গ্রামের আব্দুল বাছিদের পুত্র সাইফুল ইসলামকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ১২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সুদ্বীপ রায় বাদী হয়ে মাদক মামলাটি দায়ের করেন। রায় প্রদানকালে আসামী সাইফুল ইসলাম পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি পারভীন আকতার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com