বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

খোয়াই নদীর দুটি বাঁধ মেরামতে ব্যয় হচ্ছে সাড়ে ১১ লাখ টাকা

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের খোয়াই নদীর দুটি পয়েন্টের ৭০০ মিটার বাঁধ মেরামত কাজ চলছে। বাঁধে মাটি ফেলে উচ্চতা বাড়ানো ও উভয়পাশ মজবুত করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আলাপুর ও রাঙের গাঁও পয়েন্ট মেরামতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১১ লাখ টাকা। আগামী দুদিনের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলায় আলাপুর ও হবিগঞ্জ সদর উপজেলায় রাঙেরগাঁও পয়েন্টে ৭০০ মিটার বাঁধ মেরামত কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেখা যায়, আলাপুর পয়েন্টে ২২০ মিটার ও রাঙের গাঁও পয়েন্টে ৪৮০ মিটার বাঁধ মেরামত করা হচ্ছে। ট্রাক্টরে করে মাটি এনে বাঁধের ওপরে ও দুপাশে ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাকি কাজ আগামী দুদিনের মধ্যেই শেষ হবে।
সেখানে কর্মরতরা জানান, জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগের মাধ্যমে দুটি পয়েন্টে কাজ করা হচ্ছে। বর্তমান উচ্চতা থেকে উচ্চতা আরও দেড় মিটার বাড়বে। বাঁধের দুপাশ মজবুত করায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজে আলাপুর পয়েন্টে ৪ লাখ ৯১ হাজার ও রাঙের গাঁও পয়েন্টে ৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় হবে।
সম্প্রতি বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর বাঁধে ভাঙন শুরু হয়। সদর উপজেলার রাঙের গাঁও, মশাজান, পূর্ব ভাদৈ, তেঘরিয়া ফেরিঘাট, শহরতলীর জালালাবাদ এবং শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম হাসনাইন মাহমুদ জানান, আলাপুর ও রাঙের গাঁও পয়েন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মেরামত চলছে। এ দুটি পয়েন্ট আপতত ঝুঁকিমুক্ত। বাকি ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা চালানো হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com