শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় আলমগীর হোসেনকে চুনারুঘাটে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট প্রেসক্লাব।
গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি জামাল হোসেন লিটন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, সাংগঠনিক সম্পাদক এস.এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, প্রধান শিক্ষক ওয়াদুদ খান, নূর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান জলি, শওকত আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খন্দকার মায়া, নোমান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, জিলানী আখঞ্জীসহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তিত্ব আলমগীর হোসেন বলেন, চুনারুঘাটের সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি জোড় দিতে হবে। সঠিক তথ্য মানুষের জন্য তুলে ধরতে হবে। বিশেষ করে যারা নতুন সাংবাদিকতায় এসেছে তাদের প্রশিক্ষন দরকার। তারা সিনিয়রদের কাছ থেকেও শিখতে পারে। তাদের প্রশিক্ষনের বিষয়ে তিনি সহযোগিতার আশ^াস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com