মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং বৃহত্তর আন্দোলনের হুমকি জনতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড গরমে বাড়ছে হবিগঞ্জ শহরে বিদ্যুতের লোডশেডিং। শহরে দিনে রাতে অসংখ্যবার লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় বিদ্যুতের লো বোল্ডেজ হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকরা। তবে শায়েস্তানগর, ঈদগাঁহ বাইপাস সড়ক, রাজনগর, অনন্তপুর, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় গত ১ সপ্তাহ ধরে ভোল্টেজ ওঠানামা করায় বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রায় সারাদিনই থাকছে লোডশেডিং। আর সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় থেমে থেমে লোডশেডিং, চলে রাতভর। প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুত না থাকায় মানুষের নাভিশ্বাস উঠেছে। সব মিলিয়ে বিদ্যুতের এই ভেলকিবাজিতে অতিষ্ট গ্রাহকরা। লোডশেডিং, টেকনিক্যাল সমস্যা, ওভার লোড ও লো-ভোল্টেজ ছাড়াও রয়েছে ঘন ঘন ট্রিপ ও সোর্স লাইন রক্ষণা-বেক্ষণের কাজ।
সর্বোপরি বর্ষা মৌসুমে আকাশে মেঘ জমতে দেখলেই শুরু হয় লোডশেডিং। আর একটু বৃষ্টি হলে তো আর কয়েক ঘণ্টার জন্য বিদ্যুত সংযোগ বন্ধ থাকবেই। সেটা যেন নিয়মেই পরিণত হয়েছে। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে ইলেকট্রিক সামগ্রী ফ্রিজ, পানির মোটর, টিভি, লাইটসহ সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। বারবার পিডিবির অভিযোগ কেন্দ্রে বলার পরও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে বিদ্যুত থাক বা না থাক মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুত বিল ধরিয়ে দিতে ভুল করেনা বিদ্যুৎ বিভাগ। অভিযোগ রয়েছে বিদ্যুত সরবরাহ ঠিক না থাকলেও বিদ্যুত বিল বেড়েই চলেছে। আবার এক মাস অথবা সর্বোচ্চ দুই মাস বিল বকেয়া পড়লেই সংযোগ বিচ্ছিন্ন করতে খুবই ওস্তাদ বিদ্যুত বিভাগের লাইন ম্যানেরা। জানা যায়, দিনের বেলায় কমপক্ষে ৭-৮ বার বিদ্যুত যাওয়া-আসা করে। গত কয়েক দিন ধরে তো দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুত সরবরাহ বন্ধ দেখা যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন গ্রাহকরা। এ দিকে গ্রাহকদের অভিযোগ জরুরী সেবা কেন্দ্রে বার বার ফোন দিলে ফোনটি রিসিভ করার যেন কেউ নেই। যদিও ভাগ্যগুনে কেউ ফোনটি রিসিভ করেন, বিষয় জানার আগেই কেটে দেন লাইনটি। যদি এ সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে জনতা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com