বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ আমাদের উপর অনেক অন্যায় করেছে, নির্যাতন করেছে, অপমান অপদস্থ করেছে। ১৫১৭ দিন আমাকে মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছে। ইলিয়াছ নামে যুবলীগের এক কুখ্যাত সন্ত্রাসীকে দিয়ে কারাগারে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরও প্রতিশোধ পরায়ন না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি। তুমি অধম হলে আমি উত্তম হব না কেন। আমাদেরকে ভাল ব্যবহার দিয়ে সুন্দর কর্ম দিয়ে মানুষের মন জয় করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের পরিচালনায় সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com