শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিলেট বিএনপি’র ভার্চুয়াল সভায় তারেক রহমান শৃংখলা ভঙ্গ হলেই কঠোর ব্যবস্থা বিএনপিতে দুষ্কৃতিকারীর ঠাঁই নেই

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় সিলেট বিভাগ বিএনপি নেতৃবৃন্দদের সাথে ভার্চুয়াল সভায় তারেক রহমান এসব কথা বলেন। সভায় হবিগঞ্জ জেলা, সিলেট জেলা, মৌলভীবাজার জেলা ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ স্ব স্ব জেলা থেকে যুক্ত হন। হবিগঞ্জ থেকে সংযুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ৪টি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতকারীর দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পলায়ন করেছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সেক্টর দখল করছে যা পুরোপুরি সত্য নয়। আমাদের গুটিকয়েক নেতাকর্মী যারা এতদিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ছায়াতলে ছিল তারাই বর্তমানে বিএনপির সাথে যুক্ত হয়ে এই ধরনের কর্মকান্ড ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নস্ট করার চেষ্টা করছে।
তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটেই মতায় আসতে হবে ও থাকতে হবে। হাসিনা সরকারের মতো গুম, খুন, হত্যা, দমন ও নিপীড়নের মাধ্যমে মতা আঁকড়ে ধরে রাখা যায় না। যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। তারেক রহমান স্পষ্টভাবে বলেন- বিএনপি নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃংখলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিএনপিকে গণমানুষের দল হিসেবে গড়ে তুলে দেশের জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন জন্য বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com