বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের সড়ক বাতির অবস্থা পর্যবেক্ষণ করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গভীর রাতে হবিগঞ্জ পৌরসভার সড়কবাতির অবস্থা পর্যবেক্ষন করেছেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। গত বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে তিনি পৌরসভার দয়িত্বশীলদের সাথে নিয়ে শহরের বের হন। হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় রাতে সড়ক বাতিগুলো কি অবস্থায় রয়েছে তা’ তিনি খতিয়ে দেখেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিষ্কাশন) মোহাম্মদ আবদুল কুদ্দুছ শামীম।
চলমান সড়ক বাতির অবস্থানে প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সেবা অব্যাহত রেখে আরো উন্নত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বর্তমানে ২ হাজার ৬’শ টি সড়কবাতি রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com