বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি ॥ বাড়ি ফিরছে মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বন্যা কবলিত ৬টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজন বাড়ি ফিরলেও ভুগছেন সুপেয় পানি সংকটে। বন্যার কারণে ঘর-বাড়িতে পানি উঠে যাওয়ায় বিকল হয়ে গেছে টিউবওয়েলসহ গভীর নলকূপগুলো। যে কারণে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সরকারি হিসেবে গত দুই দিনে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। যদিও নিম্নাঞ্চলে পানি বন্দি রয়েছে আরো অন্তত কয়েক হাজার পরিবার। বন্যা কবলিত উপজেলাগুলো হল- হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল। গত একদিনে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে ১৮০ জন লোক বাড়ি ফিরেছে। ৪টি আশ্রয় কেন্দ্রে এখনও রয়েছেন ৫৪৮ জন মানুষ। বর্তমানে জেলায় ৪টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। এদিকে, বন্যা কবলিত এলাকায় ৪৯টি মেডিকেল টিমের মধ্যে মাঠে কাজ করছে ১৬টি টিম। হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক জানান, তাদের মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে। টিমের সদস্যরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com