মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিতেশ রায় আর নেই ॥ গার্ড অব অনার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শিতেশ রায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তিনি সিলেটের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান। পরে স্থানীয় শ্মশানঘাটে ৭১ সালের রনাঙ্গনের সৈনিক বীর এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com