মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। দেশের প্রচলিত আইনেই সকল অপকর্মের বিচার হবে। কেউ রেহায় পাওয়ার সুযোগ নাই। ইতিমধ্যেই দেশের একমাত্র নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুছ সাহেব’র নেতৃত্বে অন্তবর্তীকালিন সরকার এ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে। আমাদের উচিৎ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে সহযোগিতা করা। তিনি আরও বলেন দীর্ঘ দুঃশাসনের ফলে মানুষের মনে যে ক্ষোভ সঞ্চার হয়েছিল তা ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তা সমাপ্তি ঘটে। বিগত সরকার বিদায় নিলেও তার অনুসারিরা রয়ে গেছে। তারা দেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য হিন্দু সম্প্রদায়সহ নিরীহ লোকজনের উপর হামলা ও লুট করার অশুভ পায়তারা করছে। তাদের সর্ম্পকে আমাদের সজাগ থাকতে হবে। তারা যেন বিশৃংখলা সৃষ্টি করে ফায়দা হাসিল করতে না পারে।
তিনি মঙ্গলবার রাতে উপজেলার আন্দিউড়া চক বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এ সময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেপাল চন্দ্র সরকার, মোত্তাকিন চৌধুরী, হাবিবুর রহমান খান, ইউ/পি সদস্য সাইফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, সাবেক সদস্য সাদেক হোসেন, আব্দুল হামিদ, মন্নাফ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com