শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শ্রীমঙ্গল থানায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু

  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে থানায় তিনভাগের দুই ভাগ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। গতাকল শনিবার (১০ আগস্ট) থেকে কাজে যোগদান করে কার্যক্রম শুরু করেন থানাপুলিশ।
রোববার বিকালের দিকে রেগুলার পরিদর্শনের অংশ হিসেবে শ্রীমঙ্গল থানা পরিদর্শণ শেষে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তালিকা করে তার হিসেবনিকেশ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com