রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সোনাবাহিনীর বিশেষ আইনশৃংখলা সভা ॥ চুরি, ডাকাতি ও লুটপাটের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত মেজরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত মুল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত মেজর তানভীর।
বক্তব্যে মেজর তানভীর বলেন, দেশকে নতুন করে গড়তে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। নবীগঞ্জ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর কিংবা প্রতিষ্টানে কোন রকম হামলা ও ভাংচুরের চেষ্টা করলে এবং চুরি ডাকাতি ও লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সার্বিক আইনশৃংখলা রায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সংঘবদ্ধভাবে কাজ করতে হবে এবং গুজবে কান না দিয়ে সতর্ক থেকে গুজব সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীকে অবগত করার আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু. নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহীন দেলোয়ার, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসকাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যব¯’াপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদ, জামায়াতে ইসলামির আমীর এমদাদুল হক, উপজেলা জামাতের সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম, ইমাম সমিতির সেক্রেটারী আবু সালেহ মোঃ মোস্তাকী, জাতীয় পার্টি নেতা মুরাদ আহমদ, উপজেলা যুবদল নেতা আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, অলিউর রহমান অলি, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী তারেকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাবিবুর রহমান হাবিবসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com