রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানহানির মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে। ক্ষমতা বহির্ভূত ও সরকারের আইন অমান্য করে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পরিচালনা কমিটির বিরুদ্ধে তিনি মানহানিকর উক্তি প্রকাশ করে বেআইনি নোটিশ দেওয়ার কারণে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এটিএম জিল্লুর রহমান চৌধুরী বাদী হয়ে আদালতে শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল হাকিম আদালত আজমিরীগঞ্জে এ মামলাটি দায়ের করেন। আদালত শুনানী শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়ার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলা নম্বর সি,আর ৯০/২৪ ইং। মামলার বিবরনে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার মাধ্যমিক সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়া সাম্প্রতিক বিভিন্ন সময়ে আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে ভূয়া ও ভিত্তিহীন বক্তব্য এবং মিথ্যা তথ্যের মাধ্যমে মানহানি করেছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট গোলাম কবির, এডভোকেট আবুল আজাদ ও এডভোকেট সেলিম মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com