শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুর প্রেসক্লাবের নির্বাচন সভাপতি মহিউদ্দিন ও সাব্বির হাসান সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের নির্বাচনে প্রতিদিনের বাংলাদের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন আহম্মেদ সভাপতি, খোলা কাগজের প্রতিনিধি সাব্বির হাসান সাধারণ সম্পাদক, সাপ্তাহিক খবর প্রতিনিধি বিল্লাল হোসেন খাঁন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ আবুল খায়ের সহ-সভাপতি এবং আমার সংবাদের প্রতিনিধি আলমগীর কবির বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক বাংলা প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম ও দৈনিক বসুন্ধরা প্রতিনিধি কাওসার আহম্মদ কমিশনারের দায়িত্ব পালন করেন।
সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩২ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। মাধবপুর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন, ওসি তদন্ত আতিকুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com