মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জুম সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার প্রাথমিক শিার মানোন্নয়নে একটি জুম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ জুম সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে এই জুম সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এতে আরো সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদুর রহমানসহ সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। এছাড়া অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন জেলার ১০৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৬১৬৯ জন শিক্ষক। এতে বক্তব্য রাখেন কয়েকজন সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারগন। সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একটি সময়োপযোগী কর্মপরিকল্পনাসহ শিক্ষকদের করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসারগন তাদের স্ব-স্ব উপজেলায় এ সম্পর্কিত করনীয় নির্ধারনে সুচিন্তিত মতামত দেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিকরনসহ কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি পাঠদানের পাশাপাশি দৈনিক সমাবেশে প্রতি সপ্তাহে একটি নীতিবাক্যসহ কতিপয় নির্ধারিত উপদেশাবলি শিক্ষা দেওয়ার মাধ্যমে শিশু শিার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের পরামর্শ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com