বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে আবারো মোটর সাইকেল চুরির হিড়িক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। তালাবদ্ধ কিংবা সিসি ক্যামেরা থাকলেও এসব চোরদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে পুলিশ মোটর সাইকেল মালিকদেরকে আরো সর্তক থাকার আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ শহরস্থ শায়েস্তানগর মুন ডায়াগনস্টিক সেন্টারের গোডাউন থেকে সুজুকি জিকসার মোটর সাইকেল, দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে আরো একটি মোটর সাইকেল চুরি হয়ে যায়। তবে সিসি ক্যামেরায় ভিডিও ধারণ থাকলেও পুলিশ উদ্ধার করতে পারেনি মোটর সাইকেলগুলো।
চোরের হাত থেকে ইতিমধ্যে সাংবাদিক, আইনজীবি ও পুলিশসহ সাধারণ মানুষ রেহাই পাচ্ছে না। এসব চুরির ঘটনায় মোটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে পুলিশ জানায়, মালিকদের আরো সর্তক থাকতে হবে। পুলিশ চোরদের ধরতে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com