শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি দল নোয়াহাটি ধর্মঘর রাস্তার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে নাঈম মিয়া ও মুরাদ পাড়া গ্রামের কুরবান আলীর ছেলে মিয়াকে এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ চৌমুহনি ইউনিয়নের মহব্বতপুর রাবারডাম এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর গ্রামের আব্দুস শহীদের ছেলের রাসেল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com