বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ছাই ঝড়!

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সড়কে ছাই ঝড়ের কবলে পড়ে ৩ ছাত্রীসহ ৬জনের চক্ষু আক্রান্ত হয়েছে। তাৎক্ষনিক তাদেরকে চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বুধবার সকালে আকষ্মিক হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালাডুবা বেইলী ব্রিজের উপর দিয়ে পূর্বদিক থেকে প্রবল বেগে ছাই ঝড় শুরু হয়। বাতাসের প্রবল বেগে ব্রয়লারের বর্জ্য ছাইয়ের কুন্ডলি সৃষ্টি হয়ে সড়ক অতিক্রম করে পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। এ সময়ে যাত্রীবাহী কয়েকটি পরিবহন দ্রুত গতিতে অতিক্রম করতে গিয়ে ছাই ঝড়ের কবলে পড়ে। এ সময় ৩ ছাত্রীসহ ৬ জন আক্রান্ত হয়। প্রায় ১৫ মিনিট ছাই ঝড়ের কারণে উভয় দিকে অর্ধ শতাধিক গাড়ি আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। পরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ছাই আক্রান্ত ৬ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহতরা হচ্ছে- ৩ কলেজ ছাত্রী সারমিন আক্তার (১৮), লাইজু বেগম (১৭), সামসুন্নাহার (১৮) ও যাত্রী আনোয়ার মিয়া (২৭), ঝলক রায় (৩০) ও জুলহাস মিয়া (৪৫)। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন অভিযোগে বলেন প্রত্যহ সন্ধ্যার পর একাধিক ট্রাকে ব্রয়লারের বর্জ্য ছাই ফেলতে দেখা যায়। প্রশাসনের কাছে দাবী বানিয়াচংবাসী রাস্তার পরিবেশ বিনষ্টকারী ও ছাই থেকে চক্ষু বাচাতে চায় এবং পথচারী এসবের প্রতিকার চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com