বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ব্র্যাকের মাসিক স্বাস্থ্য দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্র্যাকের ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’ এর আয়োজনে মাসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শহরের পুরান মুন্সেফীস্থ হবিগঞ্জ রেসিডেসিয়াল স্কুল এন্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ুথ লিডার জয়তুন আক্তার এর সভাপতিত্বে ও ইয়ুথ লিডার লোকমান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং স্বাগত বক্তব্য রাখেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ দিব্যেন্দু রায় রাজীব, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা। অনুষ্ঠানে বক্তাগণ কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বিশেষতঃ শারিরীক পরিবর্তন তথা মাসিক সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। শেষে স্বাস্থ্য পরিচর্যা এর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং মাসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্নোত্তর পর্ব ও নাটক অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মাসিক নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ দিব্যেন্দু রায় রাজীব। মাসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’। প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গল্প লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্টল স্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে বিনোদনের মাধ্যমে মাসিকের স্বাস্থ্য সম্মত ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন তথ্য ও প্রকাশনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা করেন জেলা ইয়ুথ মবিলাইজার এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যসহ অন্যান্য ইয়ুথরা। উল্লেখ্য, মাসিক সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, মাসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরী, নারী-পুরুষ উভয়ের মধ্যে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা, মাসিক নিয়ে ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করা, মাসিক স্বাস্থ্য রক্ষায় সামাজিক পদক্ষেপ নেয়াকে উদ্বুদ্ধ করা এবং মাসিকের কারণে মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিতকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা গড়ে তোলা এই উদ্দেশ্যকে সামনে রেখে ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্প এ বছর মাসিক স্বাস্থ্য দিবস উদযাপন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com