শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের ইউপি সদস্য আব্দুল হাই আর নেই ॥ জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মান্দারকান্দি গ্রামের মুরুব্বি মোঃ আব্দুল হাই গত রাত সাড়ে ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামায গতকাল শনিবার বিকেল ৪ টা ৪০ মিনিটের সময় তার নিজ বাড়ীর উঠানে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা অংশ নেন- নবীগঞ্জ উপজেলার নর্ব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, আলমগীর চৌধুরী সালমান সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, মুরুব্বী যুব সমাজসহ এলাকার লোকজন। নব নির্বাচিত নবীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু ইউপি সদস্য আব্দুল হাই এর মৃত্যুতে এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com