বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারের সাংবাদিক আলমগীর কবিরের দোকানসহ দুইটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাসিরনগর রোডে ফজলুর রহমান ষ্টোর ও মোদকপট্টি মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আলমগীর কবির জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমান ষ্টোর বন্ধ করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি চলে যায়। গতকাল বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় সার্টার খোলা। মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্স খোলা। এতে ৪ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের অনুমান ৫ লাখ টাকার সিগারেট নিয়ে যায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর কোন এক সময় চোরেরা সাটার খুলে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
একইদিন মোদকপট্টির মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরি সংঘটিত হয়। বাজারে পাহারাদার থাকা স্বত্বেও এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান (পিপিএম) জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজের ভিডিও সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের চার নৈশ প্রহরীকে থানা আনা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com