সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সৈয়দ মোঃ শাহজাহান উপজেলাবাসীর কল্যাণে কাজ করেছে-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- মাধবপুর উপজেলার চেয়ারম্যান হিসাবে সৈয়দ মোঃ শাহজাহান সততা ও নিষ্টার সঙ্গে পালন করেছে। ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়রানি করেনি। কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করেনি। ১০ বছরে গ্রামীন রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। কারো কাছ থেকে কোন ঘুষ খায়নি বরং আমি ও আমার পরিবারের সদস্যরা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সর্ম্পূন করতে অতীতের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
গতকাল রোববার বুল্লা বাজারে উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানের ঘোড়া প্রতীকের সমর্থনে সর্বস্তরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন আহম্মদ টেনু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সাবেক কাউন্সিলর গোলাপ খাঁন, মিছির আলী, মতুজ আলী, জিতু মিয়া সর্দার প্রমুখ। বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com