বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে রশীদিয়া ট্রাভেল সার্ভিসের কার্যক্রম শুরু ॥ অফিস উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভ্রমন পিপাসু মানুষেরা বিশ্বের যে কোন দেশে অল্প খরচে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য হবিগঞ্জে এই প্রথম রশীদিয়া ট্রাভেল সার্ভিস এর কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে অফিস। গতকাল সন্ধ্যায় শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টার বিপরিত পাশে বরুনা হুজুরের ছেলে হাফেজ মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী প্রধান অতিথি হিসেবে ফিতা এবং কেক কেটে অফিসটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা মুফতি মহিবুর রহমান, এডভোকেট ইকবাল খান, আমিনুল ইসলাম বিএইচসি, হাফেজ মাওলানা নাইমুল ইসলাম, ইঞ্জিনিয়ার টিপু সুলতান, সমাজসেবক শোয়েব আহমেদ। পরে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এখানে উপস্থিত ৮ জন মানুষেরা পাসপোর্ট তুলে দেন প্রতিষ্ঠানের মালিক এ কে ফয়জুল ইসলামের হাতে। এ সময় তিনি বলেন- তার এই রশীদিয়া ট্রাভেল এর মূল লক্ষ্য দেশের মানুষদের সেবা করা। তার ট্রাভেলের প্রধান সেবা সমূহ হল- এয়ার টিকেট, ওমরাহ প্যাকেজ, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, ওয়ার্ক পারমিট, টুরিস্ট ভিসাসহ ইত্যাদি। তবে ওমরাহ ও হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com