মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে দু’মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

জাবেল মিয়া, পানিউমদা থেকে ॥ নবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্র ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ ছাত্ররা হচ্ছে-দেবপাড়া ইউনয়নের রুস্তমপুর গ্রামের মৃত কামাল মিয়া পুত্র তপু মিয়া (১২) ও দেবপাড়া ইউনিয়নের সারং বাজারের কয়েছ মিয়া পুত্র পারভেজ হোসেন (১২)। এরা দু’জনই উপজেলার কুর্শি ইউনিয়নের দুর্লভপুর ৫ মৌজা পরিচালিত আব্দুস ছালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত শনিবার দুপুরে বাড়ি যাবার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু তারা বাড়িতে যায়নি। এর পর থেকে তারা নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদের অভিভাবকসহ আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাচ্ছিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com