স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে স্থান পেয়েছে হবিগঞ্জের সৈয়দ জাওয়াদের অংকণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে রাখার সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর প্রেক্ষিতে প্রতিকৃতিটি জাদুঘরে রাখা হয়। এর আগে সৈয়দ জাওয়াদ মোহাইমিন গত ১৭ মার্চ সুপ্রীম কোর্টে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তুলে দেয়। উল্লেখ্য, সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সৈয়দ আক্রামুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার। সে হবিগঞ্জের লস্করপুর পশ্চিম হাবিলীর সৈয়দ আম্বিয়া উজ্জামান এবং সুলতানশী হাবিলীর সৈয়দ মোহাম্মদ হেলালের নাতি। সে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি সৈয়দ এ,বি, মাহমুদ হোসেনের নাতি। তার চাচা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন ও সাবেক বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। সে আলোকিত মানুষ হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।